গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National পাঞ্জাবে হাওড়া মেলে বিস্ফোরণ, আহত ৪

    পাঞ্জাবে হাওড়া মেলে বিস্ফোরণ, আহত ৪

    0
    113
    পাঞ্জাবে হাওড়া-অমৃতসর মেইলে ভয়াবহ বিস্ফোরণে শোরগোল পড়ে গিয়েছে।বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন ৪ জন।
    পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে হাওড়া-অমৃতসর মেইলের জেনারেল কোচে এই বিস্ফোরণ ঘটেছে। ট্রেনটি সেই সময় অমৃতসর থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে একজন মহিলা যাত্রীও আছেন। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জিআরপি-র আধিকারিকরা জানিয়েছেন, ওই কামরায় একটি প্লাস্টিকের বালতিতে আতশবাজি রাখা ছিল। সম্ভবত সেটি থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। জিআরপি-র ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, জগমোহন সিং বলেছেন, ট্রেনের জেনারেল কামরায় কিছু আতশবাজি রাখা একটি প্লাস্টিকের বালতিতে বিস্ফোরণটি ঘটেছিল। তবে, পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। নাশকতার সম্ভাবনাও তারা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।
    সেগুলি বিশ্লেষণের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ ঘটনার আশেপাশে সুনির্দিষ্টভাবে পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
    ছবি  সৌজন্যে : এক্স