সরাসরি সংঘাতের মুখে রাশিয়া-আমেরিকা : ল্যাভরভ

0
137

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন,তার দেশ ও আমেরিকা সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার খুব কাছাকাছি চলে এসেছে।আমেরিকায় চলতি সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের আগের মুহূর্তে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসন কালে মার্কিন আমেরিকায় রাশিয়া-বিদ্বেষের নিম্নগামী সূচককে তার যৌক্তিক উপসংহারে নিয়ে গেছেন।কাজেই এখন আমাদের দু’দেশ সরাসরি সামরিক সংঘাতের প্রান্তসীমায় দাঁড়িয়ে আছে।আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেছেন, এ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তাতে মস্কোর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই নির্বাচনের ব্যাপারে রাশিয়ার কোনো পছন্দের প্রার্থী নেই। ট্রাম্পের শাসন কালে তার যেকোনো পূর্বসূরির তুলনায় রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচয়ে যে-ই জয়লাভ করুক না কেন তাতে আমেরিকার রাশিয়া-বিদ্বেষী নীতিতে কোনো পরিবর্তন আসবে না। উল্লেখ্য আমেরিকায় ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে, ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে জয়লাভ করলে রাশিয়ার প্রতি ওয়াশিংটনের সুর নরম হবে এবং ইউক্রন যুদ্ধের অবসান ঘটবে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরকম কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ছবি  সৌজন্যে : এক্স