
তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে সুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শান্তিনিকেতনে। পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে বাড়ি ফেরার সময় বোলপুর কঙ্কালিতলা পঞ্চায়েতের সদস্য সমীর থান্ডার নামে ওই তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় অনেকক্ষণ রাস্তায় পড়েছিলেন। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে রবিবার সেখানে মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। এদিকে তৃণমূল নেতার মৃত্যুতে সরষের মধ্যে ভূত রয়েছে বলে। বিস্ফোরক অভিযোগ করেছেন মৃতের স্ত্রী।
তাঁর দাবি জমি সংক্রান্ত বিবাদে অনেকদিন ধরেই খুনের চক্রান্ত করা হচ্ছিল। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।









