গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Burdwan মেমারিতে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা

    মেমারিতে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা

    0
    915

    ভাইফোঁটা দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে রবিবার ভোরে ভাইকে ফোঁটা দিতে বাপের বাড়িতে যাচ্ছিলেন প্রৌঢ়া।

    অভিযোগ সেই সময় দুই যুবক তাঁর পথ আটকায়। এরপর জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মহিলার চিৎকারে অন্যান্যরা চলে এলে একজন পালিয়ে গেলেও ধরা পড়ে আরেকজন। পরে মেমারি থানার পুলিশ পলাতক আরেক যুবককে গ্রেফতার করে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

    প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ বারবার নেশার ঠেক ভাঙার কথা বললেও সেই বিষয়ে কর্ণপাত করেনি পুলিশ।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত