
স্বামী, স্ত্রী ও মেয়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর হেমতাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন কুতুবউদ্দিন আলী, তার স্ত্রী পারভীন খাতুন ও তাঁদের মেয়ে মাহি নিহা।
ঘটনায় বাড়ির একমাত্র সদস্য কুতুবউদ্দিনের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। জানা গিয়েছে, রবিবার স্থানীয়রা বাড়িতে গিয়ে দেখেন তিন জন মৃত অবস্থায় পড়ে রয়েছে। হেমতাবাদ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ গুলোকে উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আত্মীয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সিংহীরচক এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ নাইঞা। পরিবারের অভিযোগ, দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব








