গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ভোটে নেই মনোজ, প্রশ্নের মুখে মারাঠা সংরক্ষণ

    ভোটে নেই মনোজ, প্রশ্নের মুখে মারাঠা সংরক্ষণ

    0
    120
    মারাঠা সংরক্ষণ ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। তাঁর অনশন ভাঙাতে আসরে নামতে হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে। সংরক্ষণের জন্যই আসন্ন নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন।
    কিন্তু একেবারে শেষ মুহূর্তে ভোল বদলে ফেলেছেন মারাঠা সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল। মনোনয়নের শেষ দিন তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের দলের প্রার্থীদের কাছেও আবেদন, নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকুন। তাঁর এই সিদ্ধান্তে প্রশ্ন মুখে মারাঠা সংরক্ষণ আন্দোলন। সাংবাদিক সম্মেলন করে মনোজ জারাঙ্গে পাটিল জানিয়েছেন, তাঁরা রাজনীতিতে নতুন। তাদের প্রার্থীদের হার প্রায় নিশ্চিত। কারণ, মানুষ ঠিক করে রেখেছেন যে কাদের জেতাবেন। সেক্ষেত্রে মানুষের কাছে ভুল বার্তা যাবে। মারাঠি প্রার্থীদের উচিত, লড়াই থেকে নিজেদের সরিয়ে নেওয়া। কিন্তু আগস্ট মাসে সংসদীয় রাজনীতিতে পা রাখার আগে তাঁর মন্তব্য ছিল, মারাঠা সংরক্ষণ কার্যকর করতে রাজনীতি করা ছাড়া উপায় নেই। এখন ভোটের ঠিক আগে, মনোনয়নের শেষ দিন এভাবে লড়াই থেকে সরে যাওয়ায় সন্দিহান অনেকেই।
    যদিও মনোজ জারাঙ্গে পাটিল স্পষ্ট করে দিয়েছেন, কোনও ক্ষমতার চাপে তিনি এই সিদ্ধান্ত নেননি।
    ছবি  সৌজন্যে :ফেসবুক