
মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে তিন দিনে ১ হাতির মৃত্যুতে সাসপেন্ড করা হয়েছে বনদফতরের দুই আধিকারিককে।একই সঙ্গে তদন্তে বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
জানা গিয়েছে, হাতি মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে সাসপেন্ড করা হয়েছে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণের পরিচালক গৌরব চৌধুরী এবং সহকারী বনরক্ষক ফতেহ সিং নিনামাকে। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও আনা হয়েছে। বন প্রতিমন্ত্রী প্রদীপ আহিরওয়ার, অতিরিক্ত মুখ্যসচিব অশোক বারানওয়াল এবং বনবাহিনীর প্রধান অসীম শ্রীবাস্তবের যৌথ প্যানেলের রিপোর্টের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সহায়তায় হাতিদের নিরাপত্তা এবং তাদের উপর নজরদারির জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। শীঘ্রই ওই অঞ্চলের হাতিদের বিশেষ রেডিয়ো কলার পরিয়ে তাদের গতিবিধির উপর নজর রাখা শুরু হবে। উল্লেখ্য, হাতি-মৃত্যুর ঘটনায় আগেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রদেশের বনমন্ত্রী রামনিবাস রাওয়াত।
দিল্লি থেকে বিশেষজ্ঞ দল বান্ধবগড়ে পৌঁছয়। ১৪ জন পশুচিকিৎসকের তত্ত্বাবধানে শুরু হয় ময়নাতদন্ত। তাতেই প্রাথমিক ভাবে জানানো হয়, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে হাতিগুলির।
ছবি সৌজন্যে : ইউটিউব
