গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs অশোকনগরে দ্রোহের আলো কর্মসূচির কাছে তরুণীকে কটূক্তি

    অশোকনগরে দ্রোহের আলো কর্মসূচির কাছে তরুণীকে কটূক্তি

    0
    132
    দ্রোহের আলো কর্মসূচির মধ্যেই আশোকনগরে এক তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় তরুণীর বন্ধুকে মারধর করা হয় বলেও জানা গেছে।
    ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরও ২ জন পলাতক। জানা যাচ্ছে, অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকাতে দ্রোহের আলো কর্মসূচি চলছিল। তার থেকে কিছুটা দূরেই এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় চার জন মত্ত যুবক মোটরবাইকে করে গিয়ে ওই যুবকের বান্ধবীকে কটূক্তি করে। তখনই ওই যুবক প্রতিবাদ করেন এবং চিৎকার করে অন্য বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেন। তখনই অভিযুক্তরা ওই যুবকের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ। ঘটনায় এলাকার বাসিন্দারা এবং আক্রান্ত যুবকের বন্ধুরা অভিযুক্ত চার যুবকের মধ্যে থেকে দু’জনকে ধরে ফেলেন। বাইক আটক করেন।
    বাকিরা এলাকা থেকে পালিয়ে যায়। ততক্ষণে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই অভিযুক্তকে আটক করে আশোকনগর থানার পুলিশ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব