গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Nadia কল্যাণী বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত ৩

    কল্যাণী বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত ৩

    0
    339
    নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে দু’পক্ষের চারজন।
    অভিযোগ, মঙ্গলবার ছুটির পর বিশ্ববিদ্যালয় ঢোকার সময় সায়ন দত্তের গোষ্ঠীর দুই ছাত্রকে বহিরাগত তকমা দিয়ে বেধড়ক মারধর করে অঙ্কুর মজুমদার ও তাঁর সাঙ্গপাঙ্গরা। ফাটিয়ে দেওয়া হয় মাথা। মারের চোটে কারোর চোখ ফুলে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণী শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অঙ্কুর মজুমদার। তিনি বলেন, কলেজে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সূত্রের খবর, কল্যাণী কলেজ প্রায়শই ক্ষমতা দখলের লড়াই চলে।
    যদিও এই লড়াইয়ে নিজেদের দূরে সরিয়ে রেখেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজে বহিরাগত প্রবেশ নিয়েও বহুবার উঠেছে প্রশ্ন। এই ঘটনা ফের কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিল।
    ছবি  সৌজন্যে : নিজস্ব