
২০২৫-র ১৭ জানুয়ারি নিউটাউনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান করবে সিপিএম। ওই দিনই বিকেলের পর থেকে কলকাতায় শুরু হবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক।
সেই বৈঠক চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সিপিএম সূত্রে খবর, ওই বৈঠকেই আগামী পার্টি কংগ্রেসের জন্য রাজনৈতিক প্রস্তাব আনু্ষ্ঠানিক ভাবে গ্রহণ করা হবে। গত রবিবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে গত পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইনের পর্যালোচনা হয়েছে। তার ভিত্তিতেই রাজনৈতিক দলিল তৈরি হবে।
তা নিয়ে যে কেউ সিপিএমকে সংশোধনী পাঠাতে পারবেন। তবে, আগামী এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইয়ে হতে চলা সিপিএমের পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইন গৃহীত হবে কলকাতাতেই।
ছবি সৌজন্যে : এক্স








