গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International পেনসিলভেনিয়ার ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পের 

    পেনসিলভেনিয়ার ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পের 

    0
    107
    আমেরিকার পেনসিলভেনিয়ার ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পেনসিলভেনিয়ার কর্মকর্তারা। আমেরিকার ইতিহাসে পেনসিলভেনিয়ার গুরুত্ব খুবই। তাই এই প্রদেশ দখলের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ২০২০ সালেও একই অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। সে বার পেনসিলভেনিয়াতে হারের পর প্রথম প্রতিক্রিয়া হিসাবে ট্রাম্প অভিযোগ করেছিলেন ভোট কারচুপির। এ বার যখন আমেরিকার ভোটপ্রক্রিয়া মধ্যগগণে তখন একই অভিযোগ শোনা গেল প্রাক্তন প্রেসিডেন্টের মুখে।
    আমেরিকার রাজনীতিতে সুইং স্টেট বা ব্যাটেল গ্রাউন্ড স্টেট নামে পরিচিত পেনসিলভেনিয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পেনসিলভেনিয়ার মতো সাতটি প্রদেশই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবে।
    ছবি  সৌজন্যে : এক্স