গ্যাংস্টারের ভাইয়ের কণ্ঠস্বরের নমুনা চায় পুলিশ

0
121

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের তদন্তে এবার লরেন্স-র প্রবাসী ভাই আনমোল-র কণ্ঠস্বরের নমুনাও খতিয়ে দেখা হবে। এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।

অভিযোগ, আনমোল চলতি বছরের শুরুতে বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও যুক্ত ছিলেন। সেই মামলাতেই তদন্তের স্বার্থে ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্স ল্যাব-কে আনমোলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে মুম্বইয়ের একটি আদালত। এই কাজে ব্যবহার করা হবে আততায়ী ভিকি কুমার গুপ্ত এবং আনমোলের একটি কথোপকথনের রেকর্ডিং। সেই নমুনা খতিয়ে দেখলে সিদ্দিকি-খুনের কিনারা করতেও সাহায্য হতে পারে পুলিশের।

সূত্রের খবর, ভাড়া করা আততায়ীদের সিদ্দিকি ও তাঁর পুত্র জিশানের ছবিও পাঠিয়েছিলেন আনমোল। দিনকয়েক আগেই আনমোলের বিরুদ্ধে ফের বিদেশে বসে ভীমসেনা প্রধান সতপাল তনওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

 

ছবি  সৌজন্যে :সংগৃহীত