আল আইনকে হারিয়ে রোনালদোদের প্রতিশোধ

0
158

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরশাহির দল আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে রোনালদোর দল।

গত আসরে আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল আল নাসরকে। তাই এই জয়ে প্রতিশোধও  নেওয়া হয়ে গেল সৌদি আরবের ক্লাবটির।জোড়া গোল করেছেন অ্যান্ডারসন তালিসকা এবং রোনালদো ও উইসলি করেছেন একটি করে গোল। বাকি গোলটি আত্মঘাতী। অবশ্য আল আইনের গোলটিও আত্মঘাতী।

গোলটি করেন আল নাসরের বেন্তো।৪ ম্যাচের ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। ১২ পয়েন্ট নিয়ে ১ ও ২ নম্বরে সৌদি আরবের আল হিলাল ও আল আহলি।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া