গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International জিতেই ট্রাম্পের মুখে গান্ধীর বাণী

    জিতেই ট্রাম্পের মুখে গান্ধীর বাণী

    0
    132
    জিতেই ট্রাম্পের মুখে গান্ধীর বাণী।ফ্লোরিডায় বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসে যুদ্ধ শুরু করতে নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন।
    তিনি আরও বলেছেন, তাঁর আমলে বিশ্বজুড়ে কোনও যুদ্ধ ছিল না। শুধুমাত্র আমেরিকা আইএসআইএস-কে পরাজিত করেছিল। এছাড়া আর কোনও দেশ, যুদ্ধে লিপ্ত হয়নি। ট্রাম্পের কথায়, ডেমোক্র্যাটরা জয়ের পর বলেছিল,  তাঁরা যুদ্ধ শুরু করবে। আর তারপর থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন দেশ একে ওপরে সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে।
    তবে এইবার নির্বাচনে জিতে তিনি হোয়াইট হাউস গিয়ে তিনি যুদ্ধ বন্ধ করবেন। এর আগে নির্বাচনী বিতর্কে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেছিলেন, তিনি  মনে করেন এই যুদ্ধটি শেষ করা এবং এটি সম্পন্ন করা, একটি চুক্তি নিয়ে আলোচনা করা আমেরিকার সর্বোত্তম স্বার্থ।
    ছবি  সৌজন্যে : এক্স