গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ১ লক্ষ পড়ুয়াকে উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা ঋণ

    ১ লক্ষ পড়ুয়াকে উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা ঋণ

    0
    146
    নতুন বিদ্যালক্ষ্মী প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় ১ লক্ষ পড়ুয়াকে উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা ঋণ দেবে সরকার।
    পাশাপাশি, পড়ুয়ারা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ক্ষেত্রে শিক্ষাগ্রহণে আর্থিক সহায়তা পাবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মিলবে এডুকেশন লোন। প্রায় ৭০টি বিভিন্ন আর্থিক সহায়তা কর্মসূচি থাকবে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের আওতায়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পে ঋণ পেতে গেলে কোনও জামিনদার বা গ্যারেন্টার লাগবে না। প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য, কোনও মেধাবী পড়ুয়া যাতে বঞ্চিত না হন। তিনি বলেন, আট লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পারিবারিক আয়ের একজন পড়ুয়া ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাবেন পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্পে।
    সুদের হার হবে ৩ শতাংশ। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলের ভিত্তিতে এই ঋণ মঞ্জুর হবে।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া