গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur ট্যাবের টাকা গায়েব, ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর

    ট্যাবের টাকা গায়েব, ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর

    0
    447
    ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েবের জেরে এবার ৪ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পূর্ব মেদিনপীরের ৪টি স্কুলের ৬৪ জন ছাত্রছাত্রীর স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা।
    বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম ও আকাউন্ট নম্বর সরিয়ে হ্যাকাররা নিজেদের অ্যাকাউন্টে নম্বর এন্ট্রি করে দেয় বলে অভিযোগ। চন্ডীপুর থানার মুরাদপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমারের আদর্শ হাইস্কুল এবং মহিষাদলের নাটশাল হাইস্কুলের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ৬৪ পড়ুয়ার ১০ হাজার টাকা করে ৬ লাখ ৪০ হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলের ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন ডিআই। তবে এ বিষয়ে ডিআই শুভাশিস মিত্র জানিয়েছেন এখনও পর্যন্ত চারটে স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
    ছাত্রছাত্রীদের যে অ্যাকাউন্ট নম্বর স্কুলের তরফে পাঠানো হয়েছিল সেগুলো ঠিক ছিল কিনা তা বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলা হয়েছে। তা না হলে অন্য ব্যবস্থ। হবে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব