
সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ার পর হতাশ হয়েছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। সোজাসুজি কারও দিকে আঙুল না তুললেও স্পষ্ট বুঝিয়ে দেন, শুনানি পিছিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা ভালভাবে নেননি।
এনিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে নির্যাতিতার বাবা-মা বার্তা দিয়েছেন পথে নামার। তারিখ পে তারিখ, আর কত দিন। সে প্রশ্নও তুলেছেন তাঁরা। দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেছেন, তাঁদের মেয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। রাজ্য সরকার কী করে এর দায় এড়িয়ে যেতে পারে। তিনি তো এই প্রশ্নের উত্তর পাইনি। তিন মাস হয়ে গেল। এতদিন কেঁদে ফেলতেন কথা বলতে গিয়ে। এখন আর চোখে জল আসে না। লড়াই করতে করতে আমরা কঠোর হয়েছেন।আরজি করের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৩ মাস। রাজ্য সরকারি হাসপাতালে এমন খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
রাজ্য সরকারই তাই বিষয়টি প্রথমে দেখবেন। বলেন নির্যাতিতার বাবা। বিচারের দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লেখেন তিনি। সেসব প্রসঙ্গে বলেন, তাঁদের হারানোর কিছু নেই। এখন বিচার পেতেই হবে।
ছবি সৌজন্যে :সংগৃহীত
