গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology সাইবার জালিয়াতি রুখতে কুইক হিলের অ্যান্টিফ্রড এআই

    সাইবার জালিয়াতি রুখতে কুইক হিলের অ্যান্টিফ্রড এআই

    0
    136

    সাইবার জালিয়াতি আটকাবে কুইক হিল অ্যান্টিফ্রড এআই। সংস্থার দাবি তেমনটাই। ঠিক যেমনটা  ডেস্কটপ, ল্যাপটপে ভাইরাস ঢুকে পড়লে ধরিয়ে দিত কুইক হিল অ্যান্টিভাইরাস।

    তেমনভাবেই কাজ করবে কুইক হিলের নতুন এই অ্যাপ। ন্যাশনাল সাইবার ক্রাইমের তথ্য বলছে ২০২৪-র এপ্রিল মাস পর্যন্ত সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ভারতীয়দের ক্ষতি হয়েছে ১৭ হাজার ৫০ কোটি টাকা। কুইক হিল টেকনোলজিস লিমিটেডের তরফে বলা হয়েছে মেড ইন ইন্ডিয়া সলিউশনটি আর্থিক জালিয়াতির ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ডিজিটাল সুরক্ষায় যুগান্তকারী অ্যাপ। আইওএস, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ প্লাটফর্মে এই অ্যাপ কাজ করবে। এই অ্যাপ মোবাইল ফোন বা ডেস্কটপে থাকলে ফ্রড কল অ্যালার্ট দেবে। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কল এলেই এই অ্যাপ গ্রাহককে অ্যালার্ট করে দেবে। শুধু তাই নয় ফিশিং লিঙ্ক, প্রতারণামূলক ওয়েবসাইটগুলো সনাক্ত করবে।

    কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে এই অ্যাপ ব্যাঙ্কিং জালিয়াতির প্রচেষ্টা সনাক্ত করবে। অনলাইন লেনদেনে সন্দেহজনক কিছু দেখলেই অ্যালার্ট করবে গ্রাহককে। এছাড়াও কল ফরওয়ার্ডিং সতর্কতাও থাকছে এই অ্যাপে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব