সন্ত্রাসবাদ কোনও আঞ্চলিক সীমা মানে না: শাহ

0
138

সন্ত্রাসবাদ কোনও আঞ্চলিক সীমা মানে না। দিল্লিতে সন্ত্রাসবিরোধী সম্মেলন-২০২৪-এর অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই একটি জাতীয় সন্ত্রাসবিরোধী নীতি এবং কৌশল আনবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ঐক্যবদ্ধ পদ্ধতির প্রয়োজন। এক্স পোস্টে তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতির সঙ্গে সন্ত্রাসমুক্ত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবিরোধী সম্মেলন সংস্থাগুলির মধ্যে সমন্বয়কে আরও বাড়িয়ে তুলবে। অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসবাদকে সঠিকভাবে মোকাবেলা করতে হলে দেশের তরুণ অফিসারদের সর্বোচ্চ প্রযুক্তিতে সজ্জিত করতে হবে।

তাদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে। আগামী দিনে প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলা হবে। রাজ্য এবং কেন্দ্র উভয়কেই সমানতালে কাজ করতে হবে।

ছবি  সৌজন্যে : এক্স