রেখা মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলা, সিএস-ডিজিকে নির্দেশ এনসিডব্লউ-র

0
185

রেখা পাত্রকে নিয়ে মন্তব্যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মধ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। এদিকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযাগ জানাতে বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হয়েছিলেন বিধাননগরের মণ্ডল সভাপতি। কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। পরবর্তীতে মেইল করে বিধাননগর কমিশনারেটে অভিযোগ জানায় বিজেপি। বুধবার হাড়োয়ায় দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়ে রেখা পাত্র-র পরাজয় নিয়ে আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্দেশখালিতে মিছিল করে বিজেপির মহিলা সদস্যরা। ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরোধিতায় সন্দেশখালি থানায় ডেপুটেশন দিয়েছেন রেখা পাত্র।

ছবি  সৌজন্যে : এক্স