
ক্লাস টেনের ছাত্রীকে অত্যাচারের অভিযোগে হাসনাবাদে প্রতিবেশী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীরর পরিবারের দাবি ছাদ দিয়ে নেমে ঘরে ঢুকে কিশোরীকে নির্যাতন করেছেন বছর ৬৭-র বৃদ্ধ।
জানা গিয়েছে বুধবার বাড়িতে একাই ছিল কিশোরী। তার বাবা-মা কলকাতায় গিয়েছিলেন। পরিবারের অভিযোগ বাড়িতে একা থাকার সুযোগে কিশোরীকে ছাদে একা দেখে অভিযুক্ত বৃদ্ধ দুটি বাড়ির ছাদ ডিঙিয়ে তাদের ছাদে যায়। এরপর নীচে নেমে ঘরে ঢুকে নাবালিকাকে নির্যাতন করেন বলে অভিযোগ।
কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে বাবা মা বাড়ি ফিরলে বিষয়টি জানাতে হাসনাবাদ থানায় বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ছবি সৌজন্যে : নিজস্ব






