গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Birbhum অনুব্রত ফিরতে স্থগিত কোর কমিটির বৈঠক ফের হচ্ছে c

    অনুব্রত ফিরতে স্থগিত কোর কমিটির বৈঠক ফের হচ্ছে c

    0
    332

    অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত দিতেই হঠাৎ করেই ১৬ তারিখ বৈঠকের ডাকা হয়েছে। অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে বীরভূম তৃণমূলের কোর কমিটিবৈঠক স্থগিত হয়ে গিয়েছিলো।

    প্রসঙ্গত বৃহস্পতিবারই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বলে খবর। তাঁর দাবি ছিল কোর কমিটি বীরভূমের দুটো সিটই ধরে রেখেছে। ব্যবধানও বাড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে কোর কমিটিতে রাখার পক্ষেই মত দিয়েছেন। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন।

    কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন ১৬ নভেম্বর বোলপুর তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হবে। তবে ওই বৈঠকে অনুব্রত মণ্ডল থাকবেন কিনা তা সময়ই বলবে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব