
দুর্নীতির মতো রোগকে সমূলে নির্মূল করতে হবে। এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু। দিল্লিতে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৪ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
সেখানেই রাষ্ট্রপতি বলেছেন, দুর্নীতি এমন একটি ব্যাধি যাকে সমূলে নির্মূল করতে হবে। বিশ্বাস হল যে কোনও সমাজের ভিত্তি। দুর্নীতি শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতিকেই বাধা দেয় না, সমাজে আস্থার পরিমাণ হ্রাস করে। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের ওপর বিরূপ প্রভাব পড়ে। দেশের ঐক্য ও অখণ্ডতার ওপরও ব্যাপক প্রভাব পড়ছে।তাই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় সরকার দুর্নীতি মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে সরাসরি বেনিফিট ট্রান্সফার স্কিম, ই মার্কেটপ্লেস এবং অর্থনৈতিক অপরাধী আইন।
তিনি আত্মবিশ্বাসী যে সরকরের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দুর্নীতিকে শেষ করবে।
ছবি : সংগৃহীত সংসদ টিভি






