গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে নারাজ পুতিন 

    ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে নারাজ পুতিন 

    0
    174
    ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা জানাতে নারাজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মতে, ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষমতা আছে আমেরিকার।
    কিন্তু তারাই বারবার যুদ্ধে উসকানি দিচ্ছে। বুধবার মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ২৭০টি ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করে ফেলেছেন ট্রাম্প। তার পরেই রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাফ জানিয়ে দিয়েছেন, এখনই ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর কথা ভাবছেন না পুতিন। কারণ রাশিয়ার মিত্র দেশগুলোর তালিকায় আমেরিকা পড়ে না। আগামী দিনে রাশিয়া সংক্রান্ত বিষয়ে ট্রাম্প কী মন্তব্য করেন, আপাতত সেদিকেই নজর রাখবে ক্রেমলিন।
    দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক