গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বুলডোজার নীতিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, ২৫ লক্ষ ক্ষতিপূরণ 

    বুলডোজার নীতিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, ২৫ লক্ষ ক্ষতিপূরণ 

    0
    183
    উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার নীতিকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। রাতারাতি কারও বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায় না।
    এই মন্তব্য করে দেশের শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারকে অবৈধভাবে নির্মাণ ধ্বংসের জন্য ২৫ লক্ষ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ ঘোষণা করেছে। উত্তরপ্রদেশে রাস্তা সম্প্রসারণের উদ্দেশ্যে অবৈধভাবে বসতবাড়ি ভাঙার তীব্র ভর্ৎসনা করে আদালত। মনোজ টিব্রেওয়াল আকাশ নামে এক ব্যক্তি ২০২০ সালে একটি চিঠিতে তাঁর বাড়ি ভাঙার অভিযোগ করেন সর্বোচ্চ আদালতে। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটি সুয়ো মোটো স্বতঃপ্রণোদিত মামলা করে। মনোজের অভিযোগ ছিল, ২০১৯ সালে মহারাজগঞ্জে তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ শুনানিতে প্রবল অসন্তোষ প্রকাশ করে এদিন। কর্তৃপক্ষের আচরণকে জবরদস্তি বলে ব্যাখ্যা করেছে আদালত।
    আবেদনকারী সরকারি জমি দখল করেছিলেন বলে শুনানিতে জানায় রাজ্য সরকার। তার জবাবে বেঞ্চ বলে, এইভাবে কারও বাড়িঘর ভেঙে ফেলা যায় না।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক