গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National আর ন্যায়বিচার দিতে পারবেন না :  চন্দ্রচূড়

    আর ন্যায়বিচার দিতে পারবেন না :  চন্দ্রচূড়

    0
    114
    শনিবার থেকে আর ন্যায়বিচার দিতে পারবেন না। কিন্তু তিনি সন্তুষ্ট। অবসরের আগে বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন শেষ হচ্ছে ১০ নভেম্বর।
    তবে মাঝে শনিবার এবং রবিবার হওয়ায় শুক্রবারই অবসরের আগে শেষবার সুপ্রিম কোর্টে মামলা শুনেছেন তিনি। শেষ দিন এজলাসে বসে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান বিচারপতি।  প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে বিচারব্যবস্থা সুরক্ষিত থাকবে। তিনি যোগ্য নেতা। তারপরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, তিনি যদি আদালতে কাউকে আঘাত করে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করুন।অন্যদিকে, প্রধান বিচারপতির অবসরের আগে বিদায়ী অনুষ্ঠানে ছিল আইনজীবীদের ভিড়। অনেক বিচারপতিও উপস্থিত হয়েছিলেন। ছিলেন তাঁর উত্তরসূরি বিচারপতি সঞ্জীব খান্নাও।
    আক্ষেপের সুরে সঞ্জীব খান্না বলেছেন, তিনি কখনই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি তাঁর কর্মজীবনে যা করেছেন, তা অতুলনীয়।
    ছবি  সৌজন্যে :  এক্স