
যেখানে যত বেশি লিড হবে সেখানে তত বেশি উন্নয়ন। হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে।
মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে বছরে ৭০০ কোটি টাকা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হাড়োয়ার দলীয় প্রার্থী রবিউল ইসলামকে যে নেতা যত বেশি ভোটে জেতাবেন তাঁর এলাকায় তত বেশি উন্নয়ন হবে। তাঁর এই মন্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে নারায়ণ গোস্বামী বলেছেন উন্নয়নের জন্য টাকা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।
যেখানে বেশি ভোটের লিড থাকবে সেখানে উন্নয়ন হলে ক্ষতি কি। সবটা এখন বললে তো হবে না। দেখা যাক কি হয়।
ছবি সৌজন্যে : নিজস্ব








