গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মোদীকে নোটবন্দি খোঁচা রাহুলের

    মোদীকে নোটবন্দি খোঁচা রাহুলের

    0
    97
    নোটবন্দি দেশের ছোট শিল্প এবং অসংগঠিত ক্ষেত্রকে ধ্বংস করে একচেটিয়া কারবারের পথ তৈরি করেছে। এক্সপোস্ট করে নোটবন্দি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
    তিনি লিখেছেন, অযোগ্য ও অসৎ উদ্দেশ্যপূর্ণ নীতি ব্যবসার জন্য এমন ভয়ের পরিবেশ তৈরি করেছে, যা ভারতের অর্থনৈতিক ক্ষমতার টুটি টিপে ধরবে। দেশে সৎ ভাবে ব্যবসা করায় উৎসাহ দিতে এখন নৈতিকতা এবং স্বাধীনতাকে লালন করা জরুরি। গত ২০১৬-র গোটা দেশকে চমকে দিয়ে ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকা রুখতে অর্থ ব্যবস্থায় নগদ কমানোর যুক্তি দিয়েছিলেন। নোটবন্দির আট বছর পূর্তিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। এক্সপোস্টে এই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মন্তব্য, বোধহীন নোটবন্দি প্রধানমন্ত্রীর অর্থনীতিকে দেওয়া প্রথম ধাক্কা ও অর্থনীতির গতি হারানোর শুরু। ছোট শিল্প ধ্বংস হয়েছিল ও লক্ষ লক্ষ জীবিকায় প্রভাব পড়েছিল।
    তাঁর দাবি, নোটবন্দি ছিল তুঘলকীয় সিদ্ধান্ত। কালো টাকায় তার প্রভাব পড়েনি।
    ছবি  সৌজন্যে :  এক্স