
জামাকাপড় খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধরের অভিযোগ ঘিরে ধুন্ধুমার নন্দকুমারে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ গিয়ে শিল্পীদের উদ্ধার করে। জানা গিয়েছে পুজো উপলক্ষ্যে জলসার আয়োজন করে নন্দকুমারের সোনার বাংলা ক্লাব। অভিযোগ নাচের অনুষ্ঠানের মধ্যে ক্লাব উদ্যোক্তারা শিল্পীদের পোশাক খুলে নাচতে চাপ দেন বলে অভিযোগ। তাতে রাজি না হওয়ায় আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ।
পরে শিল্পী সংগঠনের তরফে নন্দকুমার থানায় অভিযোগ করা হয়। এরপরেই পুলিশ গিয়ে শিল্পীদের উদ্ধার করে। গ্রেফতার করা হয় ২ ক্লাব সদস্যকে।
ছবি সৌজন্যে : নিজস্ব







