বাংলাদেশে ইস্কন নিষিদ্ধের দাবি

0
132
এবার বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইস্কন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বিক্ষোভও করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
সেখানের নেতারা জানিয়েছেন, বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করা না হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে আন্দরকিল্লা থেকে নগরের জামাল খান চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর পর্যন্ত মিছিল করেছে হেফাজতে ইসলাম। মিছিলে যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ। চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভে হাজির ছিলেন হেফাজত নেতা মাওলানা নুরনবী, আনোয়ার হোসাইনি, সালাউদ্দিন,প্রমুখ।
অন্যদিকে, হেফাজত ইসলামের নেতাদের মন্তব্যের পরেই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা।
কারণ বাংলাদেশে যথেষ্ট সক্রিয় কার্যক্রম রয়েছে ইস্কনের। ইস্কনের দাবি, তারা মূলত সাতটি উদ্দেশ্যে নিয়ে কাজ করে। 
ছবি  সৌজন্যে :  এক্স