সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্রভাণ্ডার, গ্রেফতার ১ 

0
211
খাস কলকাতায় অস্ত্র ভাণ্ডারের হদিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছে পুলিশ। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনায় মহম্মদ ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তিনি রাজাবাজার এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শনিবার বিকেলে গোপন সূত্রে জানতে পারে, মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। খবর পেতেই শিয়ালদার বৈঠক খানা রোডে ব্যস্ত জায়গায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচটি আগেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈঠক খানা রোডে আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তর। পুলিশকে দেখা মাত্র ভয় পেয়ে পালাতে গেলেই তাকে পাকড়াও করা হয় বলে বলে খবর।
আগেয়াস্ত্র কারও হাতে তুলে দিতেই বৈঠকখানা রোডে গেছিল সে।ঘটনার পিছনে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে সিজার লিস্ট তৈরি করে আগেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা বিভাগ।
ছবি  সৌজন্যে : নিজস্ব