গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Howrah আন্তঃরাজ্য শিশুপাচার চক্র : শালিমারে গ্রেফতার ২

    আন্তঃরাজ্য শিশুপাচার চক্র : শালিমারে গ্রেফতার ২

    0
    498

    এনজিও সদস্যদের বাবা-মা-মাসি সাজিয়ে ফাঁদ পেতে আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করেছে সিআইডি। হাওড়ার শালিমার স্টেশনের বাইরে থেকে এক মহিলা সহ ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

    শিশু পাচারকারীদের ধরতে ৪ লাখ টাকার বিনিময়ে শিশু কেনার টোপ পাতা হয়। সেই মত এনজিও কর্মীদের বাবা-মা-মাসি সাজিয়ে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেইমত পাচারকারীরা ২ দিনের শিশুকন্যাকে নিযে রবিবার পাটনা থেকে দূরন্ত এক্সপ্রেসে শালিমার স্টেশনে নামে। সেখানেই এনজিও কর্মীদের সঙ্গেই সিভিল ড্রেসে হাজির ছিলেন সিআইডির আধিকারিকরা।

    এরপরেই ঠাকুরপুকুরের ডায়মন্ডপার্কের বাসিন্দা মানিক হালদার এবং মুকুল সরকারকে গ্রেফতার করে। এই চক্রে আর কারা রয়েছে খতিয়ে দেখছে সিআইডির আধিকারিকরা।

    ছবি  সৌজন্যে : নিজস্ব