পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত বাড়ছে 

0
165

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ জনে।এ ছাড়া আহত হয়েছেন,৪০ জনেরও বেশি।

পুলিশ ও অন্য কর্মকর্তারা এর আগে মৃতের সংখ্যা কমপক্ষে ১৩ জন বলেছিলেন।বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেছেন, টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা।খবর অনুযায়ী, শনিবার সকালে কোয়েটার রেলস্টেশন এলাকা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তিনি। বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে এবং আরো তথ্যের জন্য তদন্ত চলছে। এদিকে এখনো কোনো গোষ্ঠী কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।এর আগে আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’দের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে।ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন বন্ব স্কোয়াডের সদস্যেরা।উল্লেখ্য,চলতি মাসের শুরুতেই বালুচিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ স্কুলপড়ুয়া-সহ সাত জনের মৃত্যু হয়েছিল।

বালুচিস্তান প্রদেশের মাসতাং এলাকায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ ঘটল বালুচিস্তানে।

 

 

ছবি  সৌজন্যে : এক্স