গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International পুতিন-ট্রাম্পের কোনও কথা হয়নি : ক্রেমলিন

    পুতিন-ট্রাম্পের কোনও কথা হয়নি : ক্রেমলিন

    0
    221
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনও কথাই হয়নি। এমনটাই দাবি করেছে ক্রেমলিন। জানা গিয়েছিল, আমেরিকার নির্বাচনে জয়ের পরেই বৃহস্পতিবার ফ্লরিডায় নিজের বাসভবন থেকেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    সূত্রের খবর, তাদের কথোপকথনের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ।দাবি করেছিল, রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।আর এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে শুরু হয় আলোচনা।এরপরেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের কোনও কথা হয়নি। ওয়াশিংটন পোস্টের তরফে ভুয়ো খবর প্রকাশ করা হয়েছে।এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের কথা বলার কোনও পরিকল্পনা নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দ্রুত সমাধানে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প, নির্বাচনের আগেই তা জানা গিয়েছিল।
    এরমধ্যে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছিল। সূত্রের খবর, ইলন মাস্কও সেই ফোনে যোগ দিয়েছিলেন। 
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া