অনেক দেশ ট্রাম্পের জয়ে আতঙ্কিত : জয়শঙ্কর 

0
177
অনেক দেশই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আতঙ্কিত। কিন্তু ভারত নয়। এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মুম্বইতে আদিত্য বিড়লা স্কলারশিপ প্রোগ্রামের রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সু-সম্পর্কের কথা বলতে গিয়ে এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যে তিন নেতার সঙ্গে কথা বলেছেন, তাদের একজন ভারতের প্রধানমন্ত্রী।বর্তমান ভারতকে কেউ উপেক্ষা করতে পারে না। ডোনাল্ড ট্রাম্প ফিরে আসায় বহু দেশ শঙ্কিত। ভারত সেই দেশগুলির তালিকায় নেই। ভারত আতঙ্কিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গেও কাজ করেছেন। সকলের সঙ্গেই তাঁর সু-সম্পর্ক ছিল। এটাই তাঁর কাজের উল্লেখযোগ্য দিক।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে ভারতের অর্থনৈতিক প্রগতি গোটা বিশ্বের কাছে ভারতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রীর থায়, ভারত অন্য দেশকে শুধু তাদের সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব দিয়ে বিচার করে না। ভারত বিচার করে আর্থিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানব সম্পদ দিয়ে।
এই সবক্ষেত্রেই ভারত এখন বিশ্বের কাজে আলোচ্য। ভারতের শিক্ষিত ও দক্ষ তরুণ সমাজ দেশের অনেক বড় শক্তি।  বিদেশে যে কোনও আলোচনায় তিনি এই মানব সম্পদের কথা তুলে ধরেন।
ছবি  সৌজন্যে :  এক্স