
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে ভারত উন্নতমানের প্রতিরক্ষা ব্যবস্থা আয়ত্ত করেছে। এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দিল্লি প্রতিরক্ষা সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, উন্নত প্রতিরক্ষা কৌশলগত পছন্দ নয় বরং প্রয়োজন। সমসাময়িক যুদ্ধ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সংঘটিত হয় না। ডিজিটাইজেশন এবং তথ্য ওভারলোডের এই যুগে, সবাই অভূতপূর্ব মানসিক যুদ্ধের সম্মুখীন হচ্ছে। কেন্দ্রীয় সরকার জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধের ঝুঁকি মোকাবিলায় উন্নতমানের প্রতিরক্ষা কৌশল কাজে লাগাতে বদ্ধপরিকর। রাজনাথ সিং আরও বলেছেন, উন্নতমানের প্রতিরক্ষা শুধুমাত্র অতীতের হুমকির প্রতিক্রিয়া নয়, এটি ভবিষ্য হুমকির প্রস্তুতির জন্য সক্রিয় কৌশল। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত উন্নতি প্রয়োজন। শুধু দেশের সীমান্ত নিরাপত্তা নয়, ভবিষ্যৎ সুরক্ষিত করতেও প্রতিরক্ষাকে এগিয়ে থাকতে হবে।ভারতের লক্ষ্য বিশ্বের ড্রোন হাবে পরিণত হওয়া। এ বিষয়ে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র ভারতীয় অর্থনীতিকে সাহায্য করবে না, মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধের গতি প্রকৃতি পুরো বদলে গিয়েছে। জল, স্থল ও আকাশে যুদ্ধের প্রচলিত ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে।
ছবি সৌজন্যে : এক্স
