গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রেফারেল রোগের শিকার সল্টলেকের শিশু!

    রেফারেল রোগের শিকার সল্টলেকের শিশু!

    0
    183
    বিভিন্ন হাসপাতালে সেন্ট্রাল রেফালের সিস্টেম নিয়ে যখন জুনিয়র ডাক্তার, রাজ্যের মধ্যে চাপানউতোর চলছে, তপন সল্টলেকে দুর্ঘটনাগ্রস্ত ছাত্রকেও সেই রেফারেল রোগের শিকার হতে হয়েছে। এমনটাই অভিযোগ।
    সল্টলেক ২ নম্বর গেটের কাছে সকাল সাড়ে ১০ টার দিকে বাসের ধাক্কায় জখম হয় মা ও দুই শিশু। অভিযোগ এরপর একের পর এক হাসপাতালে নিয়ে গেলেও ফিরিয়ে দেওয়া হয়। সল্টলেকের নর্থ সিটি, বিসি রায় শিশু হাসপাতাল, আর জি কর।
    বিসি রায় শিশু হাসপাতালে মা এবং জখম আরেক শিশুকে ভর্তি নিলেও, ক্রিটিকাল ইউনিট নেই বলে ক্লাস ফোরের রেফার করা হয়। এরপর আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন আগেই মৃত্যু হয়েছে শিশুটির।
    ছবি  সৌজন্যে : নিজস্ব