গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ফের মমতাকে প্রাক্তন করার হুঁশিয়ারি শুভেন্দু

    ফের মমতাকে প্রাক্তন করার হুঁশিয়ারি শুভেন্দু

    0
    251
    মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মন্দিরতলায় গ্রুপ ডি চাকরিজীবীদের সভায় উপস্থিত হয়ে তাঁদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন।
    সেখানেই ফের একবার বলেছেন যাকে নন্দীগ্রামে হারিয়েছেন তাঁকে ২০২৬-র বিধানসভা নির্বাচনে প্রাক্তন করেই ছাড়বেন। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বলেছেন ভাইপোকে জেলে পাঠাবেন। এজন্য ১৫ মাস সময় চেয়েছেন। চাকরিজীবীদের উদ্দেশ্যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে কারও চাকরি হবে না।
    তিনি চাকরির বেতনের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে খরচ করেন। রাজ্যে ৬ লাখ স্থায়ী পদ অবলুপ্ত করেছেন। ভোটের জন্য সবাইকে ওবিসি বানিয়েছেন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব