গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক 

    ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক 

    0
    188
    উত্তরপ্রদেশের ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর জখম কমপক্ষে আটজন শ্রমিক। তিনজনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন, তারা আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল। মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মেইনটেন্যান্সের কাজ চলছিল। এভিইউ ইউনিট বন্ধই ছিল। মেশিন অন করতেই বিস্ফোরণ হয়। আশেপাশে ৮ থেকে ৯ জন শ্রমিক ছিলেন, তাদের মধ্যে ২ জনের দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে, ২ জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে।
    বাকি ৪ জনও ২০ শতাংশ দ্বগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
    ছবি  সৌজন্যে : এক্স