গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ট্রেলারে বাজিমাত ‘ক্যাপ্টেন আমেরিকা’র

    ট্রেলারে বাজিমাত ‘ক্যাপ্টেন আমেরিকা’র

    0
    159

    দীর্ঘ অপেক্ষার পর মার্ভেলের নতুন ধামাকা হাজির দর্শকদের জন্য। বহুল আলোচিত ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড-এর ট্রেলার অবশেষে প্রকাশ্যে এসেছে।

    এতে প্রথমবারের মতো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। এর আগে শেষ এ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হলিউড অভিনেতা ক্রিস ইভানসকে।সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।ট্রেলারটি ব্রাজিলের ডি ২৩ ফ্যান ইভেন্টে লঞ্চ করা হয়, যেখানে অ্যান্থনি ম্যাকি ও ড্যানি রামিরেজ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে ট্রেলারটি শেয়ার করেন। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে ম্যাকিকে দেখা গিয়েছে রেড হাল্কের বিরুদ্ধে লড়াই করতে, যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড পরিচালনা করেছেন জুলিয়াস ওনাহ এবং এতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন থ্যাডিয়াস থান্ডারবোল্ট রস চরিত্রে।গল্পে দেখা যাবে যিনি ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান। তবে স্যাম উইলসন অ্যান্থনি ম্যাকি দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প।এর আগে অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা : দ্য উইন্টার সোলজার সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ফ্যালকন হিসেবে দেখা যায়।ম্যাকি পরে ডিজনি প্লাস সিরিজ দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার-এ প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়।উল্লেখ্য ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটি আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

    এতে আরো অভিনয় করছেন, ড্যানি রামিরেজ নতুন ফ্যালকন, কার্ল লাম্বলি আইজায়াহ ব্র্যাডলি, শিরা হ্যাস ইসরায়েলি সাবরা, জিয়ানকাতলো এসপোসিতো সাইডওয়াইন্ডার, লিভ টাইলার বেটি রস, টিম ব্লেক নেলসন স্যামুয়েল স্টার্নস দ্য লিডার হিসেবে পর্দায় উপস্থিত হবেন।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত