গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment আইস এজ সিক্স চমক নিয়ে আসছে

    আইস এজ সিক্স চমক নিয়ে আসছে

    0
    173

    বরফ যুগ অর্থাৎ প্রায় আড়াই মিলিয়ন বছর আগের প্লাইস্টোসিন যুগের দৃশ্যপট তুলে ধরে নির্মিত হয়েছে অ্যানিমেটেড ফিল্ম ফ্র্যাঞ্চাইজি আইস এজ।

    যেখানে তুলে ধরা হয়েছে স্তন্যপায়ী প্রাণিদের টিকে থাকার লড়াই নিয়ে নানা কল্প-কাহিনী। আইস এজ’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত ৫ টি সিনেমা দেখে নিয়েছে দর্শকেরা। কিন্তু নির্মাতারা হয়ত মনে করেছেন, ৫ টি সিকুয়েলেও এতবড় যুগের কল্প-কাহিনী আঁটাতে যথেষ্ট নয়।এছাড়াও বিশ্বব্যাপী অন্যতম ব্যবসাসফল সিনেমাও এটি। তাই আইস এজ নির্মাতাদের অনেক দেরীতে হলেও টনক নড়ল এবার। আট বছর পর ঘোষণা করা হয়েছে,ফ্রাঞ্চাইজির ৬ষ্ঠ সিকুয়েলের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি ব্রাজিলে ডি ২৩ সম্মেলনে জানানো হয়েছে এ খবর। একইসঙ্গে ডিজনির চ্যানেল থেকে আইস এজের ভয়েস আর্টিস্টরাও আইস এজ সিক্স সিনেমাটি নির্মাণের কথা প্রকাশ্যে এনেছেন।সাম্প্রতিক এই ঘোষণার মধ্য দিয়ে ফ্যানদের লম্বা অপেক্ষারও অবসান ঘটল।উল্লেখ্য ২০০২ সালে আসে আইস এজ- এর প্রথম পর্ব। এরপর ধাপে ধাপে ৫ টি পর্ব আসে।এ ফ্রাঞ্চাইজির শেষ সিনেমা আইস এজ : কলিশন কোর্স মুক্তি পায় ২০১৬ সালে। তার আট বছর পরেই এল ষষ্ঠ পর্বের ঘোষণা।

    তবে আইস এজের ষষ্ঠ পর্বটি কবে মুক্তি পাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেই দর্শক আরেকবার দেখতে পাবেন ম্যানি, সিড, ডিয়াগো, জুলিয়ান, রজার, স্কার্টসহ,আইস এজের জনপ্রিয় চরিত্রগুলোকে।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত