গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur  যুবককে লাথি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর, ভাইরাল 

     যুবককে লাথি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর, ভাইরাল 

    0
    398
    একসঙ্গে ছবি তুলতে চাওয়ায় যুবককে লাথি মারার অভিযোগ উঠেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাওসাহেব দানভের বিরুদ্ধে। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়েছে।
    যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। জানা গিয়েছে, রাওসাহেব দানভে বিধানসভা নির্বাচনের জন্য মহারাষ্ট্র জুড়ে প্রচার করছেন। সেখানেই জালনা জেলার ভোকরদানে একটি প্রচারে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে রাওসাহেব দানভে বলে জানা গিয়েছে।ভিডিও দেখা গিয়েছে, প্রচার সারতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কয়েক জনের সঙ্গে ছবি তুলছেন। রাওসাহেব দানভে শিবসেনা নেতা ও প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারের সঙ্গে দেখা করেছিলেন এবং এক ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিলেন। এই সময় রাওসাহেব দানভেকে অভিনন্দন জানানো হয় ও ছবি তোলা হয়। সেই সময় পাশে দাঁড়ানো ব্যক্তি ছবির ফ্রেমে ঢুকতে চাইলে তাঁকে ডান পা দিয়ে আঘাত করেন বিজেপি নেতা।
    ওই ব্যক্তি অবশ্য পরে দাবি করেন, তিনি রাওসাহেব দানভের বন্ধু এবং তিনি প্রাক্তন মন্ত্রীর শার্টটি ঠিক করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় প্রতিক্রিয়ায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেছেন, রাওসাহেব দানভের ফুটবল খেলায় থাকা উচিত।
    ছবি  সৌজন্যে : এক্স