গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভোটপ্রচারে পাওয়ারের ছবি ব্যবহার নয় অজিতের : কোর্ট 

    ভোটপ্রচারে পাওয়ারের ছবি ব্যবহার নয় অজিতের : কোর্ট 

    0
    155
    মহারাষ্ট্রের ভোটপ্রচারে কাকা শরদ পাওয়ারের ছবি ব্যবহার করতে পারবেন না অজিত পাওয়ার। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    যা ভোটের মুখে বড় ধাক্কা বলে মনে করছে অজিত পাওয়ার শিবিরের।মহারাষ্ট্রের ভোটপ্রচারে শরদ পাওয়ারের জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে এনসিপির অজিত পাওয়ার শিবির। এই অভিযোগে মামলা দায়ের করেছিল শরদ পাওয়ারের দল এনসিপি। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে একটি ভিডিও দেখিয়ে শরদ পাওয়ার শিবিরের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছেন, অজিত পাওয়ার আসলে কাকার জনপ্রিয়তাকে পুঁজি করে ভোট ময়াদানে সাফল্য পেতে চাইছে। বিশেষ করে যে ৩৬ আসনে দুই শিবিরের সরাসরি লড়াই, সেই দুই শিবিরে এই প্রচারের সরাসরি সুবিধা পাবে অজিত পাওয়ার শিবির। তারা দুই এনসিপিকে একই দল হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। তাতে অজিত পাওয়ার শিবিরের লাভ। কারণ দলের পুরনো প্রতীক তাঁর দখলেই। এরপরেই পাল্টা অজিত পাওয়ার শিবিরের আইনজীবী দাবি করেছেন, যে ভিডিও দেখানো হয়েছে সেটা পুরনো। এই ধরনের কোনও প্রচার করা হচ্ছে না। তাতে বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিয়েছেন, ভিডিওটি নতুন না পুরনো সেটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়।
    এনসিপি স্বতন্ত্র একটা রাজনৈতিক দল। অজিত পাওয়ার শিবিরের সঙ্গে শরদ পাওয়ারের যে আদর্শগত বিভেদ আছে, সেটা স্পষ্ট করে বলুন। নিজেদের পরিচিত তৈরি করুন।
    ছবি  সৌজন্যে : সুপ্রিম কোর্ট