গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly ভাসানে জেনারেটরে চুল জড়িয়ে উপড়ালো খুলি, মৃত বধূ

    ভাসানে জেনারেটরে চুল জড়িয়ে উপড়ালো খুলি, মৃত বধূ

    0
    297

    জগদ্ধাত্রীপুজোর বিসর্জনে জেনারেটরের ব্লেডে চুল জড়িয়ে খুলি উড়ে গিয়েছে বধূর। হুগলির চণ্ডীতলার মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর ৩০-র মহিলার। জানা গিয়েছে মঙ্গলবার রাতে উজ্জ্বলা সাঁতরা নামে ওই মহিলা দুই সন্তানকে নিয়ে চণ্ডীতলার কলাছড়া এলাকায় জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জনে গিয়েছিলেন।

    স্বামী ঝন্টু সাঁতরার মোটরচালিত ভ্যানেই বসেছিলেন উজ্জ্বলা। ওই ভ্যানে বিসর্জনের শোভাযাত্রার জেনারেটর ছিল। ধর্মতলা থেকে পালপাড়ার দিকে শোভাযাত্রা এগোনোর সময় আচমকাই জেনারেটরের ব্লেডে চুল আটকে যায়। ভ্যান থেকে রাস্তায় পড়ে যান মহিলা। মাথার খুলি উপড়ে গিয়েছিলো তাঁর। তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উজ্জ্বলার সঙ্গে তাঁর ২ বছরের ছেলে ছিল।

    রাস্তায় বাবার সঙ্গে হাঁটছিল মেয়ে মৃতের স্বামী ঝণ্টু কাঁদতে কাঁদতে জানিয়েছেন ছোট ছেলে হাঁটতে পারছিল না দেখে তিনিই স্ত্রীকে ভ্যানে বসতে বলেছিলেন। কিন্তু সেই বলা যে স্ত্রীর মৃত্যুর কারণ হবে তা ভেবে বারবার কেঁদে ফেলছেন ঝণ্টু।

    ছবি  সৌজন্যে : নিজস্ব