পরিত্যক্ত গাড়িতে আগুন, পানাগড়ে ঝলসে গেল ৪ শিশু

0
358

পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলতে গিয়ে পানাগড়ে আগুন লেগে ঝলসে গিয়েছে ৪ নাবালক। পশ্চিম বর্ধমানের কাঁকসার রাইস মিল রোডে ঘটনাটি ঘটেছে। ৪ শিশুকে উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে দুজনের অবস্থার অবনতি হওয়ায় একজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল এবং আরেকটি শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে পরিত্যক্ত গাড়িতে খেলছিল চার শিশু। যাদের প্রত্যেকেরই বয়স ৭-র মধ্যে। আচমকাই সেখানে আগুন লেগে যাওয়ায় ভিতরে আটকে পড়ে তারা। গাড়ির মধ্যে প্রদীপ জ্বালিয়ে খেলতে গিয়ে বিপত্তি ঘটেছে বলে অনুমান।

তাদের চিৎকারে স্থানীয়রা চলে এলেও ততক্ষণে চারজনেই ঝলসে গিয়েছে। স্থানীয়রাই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিযে যায়। শিশুদের মধ্যে একজন কিশোরী, তিনজন কিশোর।

ছবি  সৌজন্যে : নিজস্ব