গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly ব্যবসায়ীকে খুনের চেষ্টা করেও ভাবলেশহীন অভিযুক্ত-র দাবি তৃণমূল করেন

    ব্যবসায়ীকে খুনের চেষ্টা করেও ভাবলেশহীন অভিযুক্ত-র দাবি তৃণমূল করেন

    0
    313

    খুনের চেষ্টা করেও ভাবলেশহীন অভিযুক্ত গোঁফ পাকাতে পাকাতে বলছেন তিনি তৃণমূল করেন। রিষড়ায় ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত-র এমন দাপটে হতভম্ব পুলিশও।

    মঙ্গলবার ব্যবসায়ীর মাথায় গুলি করে খুনের চেষ্টা করেছিলেন রঞ্জন যাদব নামে ওই যুবক। তাঁকে গ্রেফতারও করে পুলিশ। কেন খুনের চেষ্টা করেছিল, সেই প্রশ্নে পুলিশি ঘেরাটোপেই অভিযুক্ত রঞ্জন গোঁফ পাকাতে পাকাতে বলতে থাকেন পুরনো রাগ ছিল। তাই ব্যবসায়ীকে গুলি করেছেন। নিজেই জানিয়েছেন তিনি তৃণমূল করেন। মঙ্গলবার সকালে রিষড়ার বাগখাল এলাকায ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে গুলি করার অভিযোগ ওঠে রঞ্জন যাদবের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে রঞ্জনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।

    আদালতে নিয়ে যাওয়ার সময় নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন রঞ্জন। এরপরেই তৃণমূলকে বিঁধতে শুরু করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ তৃণমূলের কাজই সমাজবিরোধীরা প্রশ্রয় দেওয়া। যদিও তৃণমূলের দাবি রঞ্জন বজরং দলের সদস্য।

    ছবি  সৌজন্যে : নিজস্ব