
আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা।
রাজ্যজুড়ে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীত শীত ভাব চলে আসছে শুক্রবারের পর থেকে। উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সারাদিন ধরে মূলত পরিষ্কার আকাশ, সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা যাবে। শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরে আবার পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় ধোঁয়াশা সৃষ্টি হবে। তবে সকালের দিকে মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু’দিন ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়।
দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। রবিবার পর্যন্ত মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তারপর থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া








