গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নাবালকের ভুল চোখে অস্ত্রোপচার, উত্তেজনা হাসপাতালে

    নাবালকের ভুল চোখে অস্ত্রোপচার, উত্তেজনা হাসপাতালে

    0
    139
    গ্রেটার নয়ডার বেসরকারি হাসপাতালে নাবালকের ভুল চোখে অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। চিকিৎসকদের গাফিলতির জেরে বছর সাতের নাবালককে চরম মাশুল দিতে হয়েছে।
    জানা গিয়েছে, ওই নাবালক চোখের সমস্যা নিয়ে ভুগছিল। স্কুলের বোর্ডের লেখা দেখতে পেত না বলে জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসকের কাছে গেলে, তারা অস্ত্রোপচার করতে বলেছিলেন। সেই মতো হাসপাতালে ভর্তি করানো হয়। ৪৫ হাজার টাকা ডিপোজিটও করা হয়েছিল অপারেশনের জন্য। কিন্তু অস্ত্রোপচারের পর নাবালককে ওটি থেকে বের করতেই অবাক হয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা। অপারেশন হওয়ার কথা ছিল বা চোখে, কিন্তু দেখা যায় ডান চোখে ব্যান্ডেজ করা। নার্সদের জিজ্ঞাসা করতেই তারা জানায়, চিকিৎসকরা নাবালকের ডান চোখেই অস্ত্রোপচার করেছেন। সম্পূর্ণ ভাল চোখে ভুলবশত অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। বিষয়টি জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
    পরিবারের পক্ষ থেকে সিএমও-র অফিসে গিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে।
    ছবি  সৌজন্যে :  এক্স