গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata লটারি দুর্নীতি : কলকাতা-মধ্যমগ্রামে ইডি হানা   

    লটারি দুর্নীতি : কলকাতা-মধ্যমগ্রামে ইডি হানা   

    0
    189
    লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয়, জালিয়াতি ও প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতা সহ মধ্যমগ্রামের তিন জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি থেকে শহরে এসে ইডি-র একটি দল দক্ষিণ কলকাতার লেক মার্কেটে চারুচন্দ্র কলেজের কাছে ২৬ নং, কবি ভারতী সরণির একটি বিলাসবহুল আবাসনে তল্লাশি চালাচ্ছে।
    এদিকে, ইডি-র একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরে হানা দিয়েছে। দোতলা বাড়ির পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা। এই লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। ইডির আধিকারিকেরা মনে করছেন, এই ঘটনার সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। এই প্রতারণার জাল কত দূর বিস্তৃত, কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রের খবর। এর আগেও ২০২৩ সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা।
    সেই সময় অভিযোগ উঠেছিল, প্রকৃত পুরস্কারপ্রাপকদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। এ বার লটারিতে আর্থিক প্রতারণার মামলায় তল্লাশি অভিযানে নামল ইডি।
    ছবি  সৌজন্যে : নিজস্ব