
২-৩ মাসের মধ্যে খুন হতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেছেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগে রাজ্য গোয়েন্দা দফতর ভবানীভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের পর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন তাঁকে মেরে ফেলার জন্য রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে।
সেক্ষেত্রে মাল্টি অর্গান ফেলিয়র হতে পারে তাঁর। মৃত্যু হলে দায়ী থাকবে রাজ্য সরকার। তাঁকে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে তিনি জানিয়েছেন সিআইডি দফতরে যে চেয়ারে বসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই চেয়ারের ছবি তুলতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি।
বিষয়টি আদালতে জানাবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।
ছবি সৌজন্যে : নিজস্ব









